শিরোনাম

আগের পোশাকে ফিরছে পুলিশ

বিশেষ প্রতিনিধি
আগের পোশাকে ফিরছে পুলিশ
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী, তবে প্যান্টের রং থাকবে খাকি। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জন্য নির্ধারিত পোশাক নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগে মহানগর পুলিশসহ সারাদেশের পুলিশের যে ইউনিফর্ম ছিল, তার উপরের অংশ আগের মতোই রাখা হবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হবে।

/এসএ/