হরমুজ নিয়ে মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন’ বলল আইআরজিসি

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
হরমুজ নিয়ে মার্কিন দাবিকে ‘ভিত্তিহীন’ বলল আইআরজিসি

হরমুজ প্রণালি দিয়ে সাম্প্রতিক সময়ে দুটি বাণিজ্যিক জাহাজ অতিক্রম করেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে সরাসরি নাকচ করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)। তারা বলছে, বাস্তবে ওই জলপথে কোনো জাহাজ চলাচলের ঘটনা ঘটেনি।

সোমবার (৪ মে) ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলের ট্যাংকার চলাচল করেনি। ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া তথ্যকে তারা ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা পুরোপুরি মিথ্যা।

হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জাহাজ চলাচল নিয়ে পরস্পরবিরোধী এই দাবি পরিস্থিতির অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/