শিরোনাম

রাজধানীর যেসব ফিলিং স্টেশন ফুয়েল পাস বাধ্যতামূলক

সিটিজেন ডেস্ক
রাজধানীর যেসব ফিলিং স্টেশন ফুয়েল পাস বাধ্যতামূলক
দীর্ঘ অপেক্ষা শেষে জ্বালানি তেল নিচ্ছেন এক মোটরসাইকেল চালক। ছবি: সিটিজেন জার্নাল

জ্বালানি তেলের সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণে রাজধানীতে ফুয়েল পাস ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে আরও ৪৯টি ফিলিং স্টেশনকে এ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত স্টেশনগুলোতে এখন ফুয়েল পাস ছাড়া জ্বালানি নেওয়া যাবে না।

সোমবার (৪ মে) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে ১৮টি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে জ্বালানি নিতে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়। সেগুলো হলো– সোনার বাংলা সার্ভিস স্টেশন (আসাদগেট), ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও), গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী), মেঘনা মডেল পাম্প (শাহবাগ), নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ), খালেক সার্ভিস স্টেশন (দারুস সালাম, মিরপুর), তালুকদার ফিলিং স্টেশন (আসাদগেট), করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (উত্তরা), সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও শিল্প এলাকা), দিগন্ত ফিলিং স্টেশন (মিরপুর), কামাল ট্রেডিং এজেন্সি (তেজগাঁও), এস.পি. ফিলিং স্টেশন (গাবতলী), সিটি ফিলিং স্টেশন (তেজগাঁও), সেবা গ্রিন ফিলিং স্টেশন (উত্তরা), স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-২) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।

নতুন করে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা ৪৯টি স্টেশন হলো– এ. হাই অ্যান্ড কোং (হাটখোলা), ডেনসো ফিলিং স্টেশন (মিরপুর), কসমো ফিলিং স্টেশন (উত্তরা), উত্তরা ফিলিং স্টেশন (আবদুল্লাহপুর), হক ফিলিং স্টেশন (যাত্রাবাড়ী), সিটি ফিলিং স্টেশন (ডেমরা), সাদেক ফিলিং স্টেশন (রায়েরবাজার), জি. এফ. ট্রেডিং/ডিএল ফিলিং স্টেশন (উত্তরা), এস. আহমেদ ফাউন্ডেশন সিএনজি স্টেশন (জুরাইন), কিকো ফিলিং স্টেশন (বনশ্রী), সিকদার ফিলিং স্টেশন (বনশ্রী), সিএসডি ফিলিং স্টেশন (ঢাকা সেনানিবাস), চন্দা মাহজাবীন ফিলিং স্টেশন (মহাখালী), আলহাজ নূর ফিলিং স্টেশন (কেরানীগঞ্জ), মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন (ডেমরা), জে এম এক্সপ্রেস ফিলিং স্টেশন (ধানমন্ডি), আল মাহমুদ ফিলিং স্টেশন (মিরপুর), সান্টু ফিলিং স্টেশন (ডেমরা), রাজধানী ফিলিং স্টেশন (ডেমরা), মুক্তি ফিলিং স্টেশন (ডেমরা), আসমা আলী সিএনজি রিফুয়েলিং (যাত্রাবাড়ী), রাসেল ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন (ডেমরা), ইস্ট-ওয়েস্ট ফিলিং স্টেশন (তুরাগ), সাদি ফিলিং স্টেশন (পল্লবী), শান্ত ফিলিং স্টেশন (মুগদা), মালিবাগ অটো সার্ভিস (খিলগাঁও), কমফোর্ট ফিলিং স্টেশন (কল্যাণপুর), পূবালী ফিলিং স্টেশন (মতিঝিল), পথের বন্ধু (নীলক্ষেত), আইডিয়াল ফিলিং স্টেশন (তেজগাঁও), এ. এস. ফিলিং স্টেশন (শেরেবাংলা নগর), মক্কা সিএনজি ফিলিং স্টেশন (বাড্ডা), ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন (তেজগাঁও), পৌর ফিলিং স্টেশন (সায়েদাবাদ), এইচ কে ফিলিং স্টেশন (আউটার সার্কুলার রোড), রাজারবাগ সার্ভিস স্টেশন, রহমান অ্যান্ড কোং (এলিফ্যান্ট রোড), সাহিল ফিলিং স্টেশন (শ্যামলী), মোহনা ফিলিং স্টেশন (গাবতলী), সিকদার ফিলিং স্টেশন (তেজগাঁও), মাহতাব মটরস (হাজারীবাগ), মেঘলা মডেল সার্ভিস সেন্টার (মতিঝিল), বিনিময় সার্ভিস স্টেশন (মতিঝিল), পূর্ণিমা ফিলিং স্টেশন (টয়েনবী সার্কুলার রোড), রমনা পেট্রোল পাম্প, কিউ.জি. সামদানী অ্যান্ড কোং (নীলক্ষেত), মেঘলা মডেল সার্ভিস সেন্টার-১ (ধানমন্ডি), সোবহান ফিলিং স্টেশন (কাফরুল), রয়েল ফিলিং স্টেশন (মহাখালী) এবং সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন (মধ্য বাড্ডা)।

/এসএ/