টেকনাফে পিস্তলসহ ১ লাখ ইয়াবা উদ্ধার
উখিয়া-টেকনাফ সংবাদদাতা

টেকনাফে পিস্তলসহ ১ লাখ ইয়াবা উদ্ধার
উখিয়া-টেকনাফ সংবাদদাতা
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৯: ২৭

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ পিস ইয়াবা এবং ২টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ পিস ইয়াবা এবং ২টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার (৪ মে) ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়।
এসময় ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়।
কমান্ডার শাহরিয়ার আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী অব্যাহতভাবে অভিযান পরিচালনা করেছে বলে জানান তিনি।

/এমআর/