মনিরা শারমিনের রিট শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০: ০৬

মনিরা শারমিন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
আদালত সূত্রে জানা গেছে, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল এবং আবেদনকারী মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনে (নির্বাচনী এলাকা) হওয়ায় ‘নৈতিক কারণে’ বিচারপতি এই মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
আইনজীবীরা জানান, রিট আবেদনটি মঙ্গলবার (০৫ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

/এমআর/