শিরোনাম

১২ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন আ.লীগের সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন আ.লীগের সাবেক এমপি
আদালতে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ।

রবিবার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলো শুনানির জন্য কার্যতালিকাভুক্ত রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সাবেক এমপি এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।

উল্লেখ্য, এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।

/এসবি/