আবু সাঈদ হত্যা মামলায় খালাস চেয়ে ৪ আসামির আপিল

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামি খালাস চেয়ে আপিল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আসামিদের পক্ষে পৃথক আপিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আসামিদের আইনজীবী আজিজুর রহমান দুলু।
আপিলকারীরা হলো– মৃত্যুদণ্ড পাওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
এছাড়া, পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চলতি বছরের ৯ এপ্রিল রায় দেন।
রায়ে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

‘আবু সাঈদ-ওয়াসিমের আত্মত্যাগেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে’