শিরোনাম

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা  সংবাদদাতা
নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনা কবলিত অটোরিকশা। ছবি: সংবাদদাতা

নেত্রকোনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২ মে) সকালে জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা আয়নাল হক ও অজ্ঞাত এক ব্যক্তি।

দুর্ঘটনায় আহতরা হলেন, পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি এবং ময়মনসিংহের ফুলপুর থানার মো. মনির হোসেন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/