স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে মারধরের পর আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) আটকের বিষয়টি নিশ্চিত করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি উপজেলার মাদারপুর গ্রাম থেকে হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে তাদের পথরোধ করে একদল বখাটে। এ সময় তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে গৃহবধূর ওপর রাতভর পাশবিক নির্যাতনের পর ভোরে ভুক্তভোগীর স্বামীর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি তারা।
এসব ঘটনায় ভুক্তভোগীর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চায়। এতে ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালায় চান্দিনা থানা পুলিশ। এ সময় ঘটনাস্থলে থেকে চারজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
ওসি আতিকুর রহমান জানান, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ