শিরোনাম

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন, আটক ১

নরসিংদী প্রতিনিধি
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন, আটক ১
হাসপাতাল নিহতের স্বজনদের ভিড়। ছবি: সংবাদদাতা

নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ মে) সকালে সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন মিয়া রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শহরের চৌয়ালায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজনরা জানায়, আল-আমিনের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে স্থানীয় বখাটে যুবক নাঈম উত্ত্যক্ত করছিল। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে মীমাংসা করেন আল-আমিন।

কিন্তু মীমাংসার বিষয়টি তার ছোট ভাই হাসান মেনে নিতে না পারেননি। এ নিয়ে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে মোবাইলে বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে চৌয়ালা এলাকায় এসে বড় ভাই আল আমিনের সঙ্গে পুনরায় তর্কে জড়ায় হাসান।

স্বজনদের অভিযোগ, তর্কাতর্কির এক পর্যায়ে বড়ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই যুবকের। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে অভিযুক্ত ছোট ভাই হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাঈম নামের এক যুবককে আটক করা হয়েছে।

/এসআর/