শিরোনাম

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। সেদিন নির্ধারিত সময়ের কিছু পরে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন নুসরাত। তবে সে সময় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।পরে নুসরাত আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সে অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা হয়।

/এসবি/