শিরোনাম

আঞ্চলিক উত্তেজনা নিয়ে পাকিস্তান-কুয়েত বৈঠক

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আঞ্চলিক উত্তেজনা নিয়ে পাকিস্তান-কুয়েত বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি এবং এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব নিয়ে বৈঠক করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।

শনিবার (২ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ বৈশ্বিক ও মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি বলেন, উম্মাহসহ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কল্যাণে ইসলামাবাদের প্রচেষ্টা ইতিবাচক অবদান রাখছে।

বৈঠকে ইসহাক দার কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান মধ্যস্থতামূলক উদ্যোগ অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: আল জাজিরা

/এমআর/