আমরা জলদস্যুদের মতোই কাজ করছি: ট্রাম্প
সিটিজেন ডেস্ক

আমরা জলদস্যুদের মতোই কাজ করছি: ট্রাম্প
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৭: ২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা
ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে চলমান পাল্টাপাল্টি অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনীর কার্যক্রম অনেকটাই ‘জলদস্যুদের মতো’। তার ভাষায়, আমরা যেন জলদস্যুদের মতোই কাজ করছি। অনেকটাই তাদের মতো, তবে আমরা কোনো খেলা করছি না।
গতকাল শুক্রবার (২ মে) ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী সমুদ্রে জাহাজে অভিযান চালিয়ে তা দখল করছে এবং জাহাজে থাকা পণ্য ও তেল জব্দ করছে। সমর্থকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার মধ্যে তিনি আরও বলেন, ‘আমরা জাহাজে অবতরণ করি, সেটি দখলে নিই। পণ্যসামগ্রী নিয়ে নিই, তেল নিয়ে নিই। এটা অত্যন্ত লাভজনক একটি কাজ।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বেগ প্রকাশ করছেন। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ আরোপের পাশাপাশি সেখানে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক আদায়ের পরিকল্পনা করছে—এমন খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করে। বিশ্বে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ফলে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/