মার্কিন জনগণের প্রতি যুদ্ধের জবাব চাওয়ার আহ্বান ইরানের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৮: ১৭

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তেহরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক পদক্ষেপ নিয়ে তাদের সরকারের কাছে জবাবদিহি দাবি করা নাগরিকদের অধিকারই নয়, বরং দায়িত্বও।
শনিবার (২ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্যোগে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, তা ‘ইচ্ছাকৃতভাবে শুরু করা হয়েছে’ এবং এটি একটি ‘স্পষ্ট ও অপ্ররোচিত আগ্রাসন’।
তার মতে, এই সংঘাত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে সংঘটিত সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
বাঘাই আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধ এবং এর ফলে সংঘটিত সকল নৃশংসতার বিষয়ে মার্কিন জনগণের উচিত তাদের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং জবাব দাবি করা।’
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে—এমন প্রেক্ষাপটে তিনি এক সাম্প্রতিক সিনেট শুনানির একটি ভিডিওর উল্লেখ করেন।
সেখানে মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড বলেন, ‘আমাদের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যে ইরান যুক্তরাষ্ট্রে আসন্ন হামলার পরিকল্পনা করছিল।’
এই বক্তব্য তুলে ধরে বাঘাই ইঙ্গিত দেন, যুদ্ধের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/

ট্রাম্প ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন: মার্কিন সিনেটর