স্বাক্ষর জাল করায় ভূমি কর্মকর্তা বরখাস্ত
জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৬: ৫৫

সাজ্জাদুল হক। ছবি: সংবাদদাতা
ঘুষ কেলেঙ্কারি ও ঊর্ধতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অপকর্মে লিপ্ত থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিভাগীয় কমিশনার।
বুধবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এক লিখিত আদেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাজ্জাদুল হককে বরখাস্ত করেছেন।
জানা গেছে, সাজ্জাদুল হক ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জামালপুর সদরের পৌর ভূমি অফিসে কর্মরত থাকাবস্থায় সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি ও ডিসি আরের মাধ্যমে হোল্ডিং খোলাসহ নানা অপকর্মে লিপ্ত হন। প্রতিটি কাজেই মোটা অঙ্কের ঘুষ নেন সাজ্জাদুল হক। ঘটনা প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ করেন। সুপারিশের পরই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাজ্জাদুল হককে বরখাস্ত করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, সরকারী কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দোষী হয়েছে। প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনা নিয়ে গুরুদণ্ড হিসেবে বরখাস্ত করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, তার কাছ থেকে সরকারি ফাইলপত্র বুঝে নিয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/