শিরোনাম

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
গুলিস্তানে জুতার গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি বিআরটিএ’র পাশের একটি জুতার গোডাউনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিআরটিএ’র পাশের একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে জুতার গোডাউন রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫ টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেন নি তিনি।

/এসবি/