শিরোনাম

১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার: প্রধানমন্ত্রী
নিজ হাতে মাটি কেটে বাঁশিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেলে সিলেটের কান্দিগাঁওয়ে বাঁশিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপির সরকার গঠনের মাত্র দশ দিনের মধ্যে কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। দেশের ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। কাজেই আমরা চাই, দেশের কৃষক ভাইয়েরা ভালো থাকুক, গ্রামের মানুষ ভালো থাকুক।’

১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার_ প্রধানমন্ত্রী ২
বাঁশিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পুনঃখনন কাজের উদ্বোধনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এই যে বাসিয়ায় যে নদীটা আছে, এখানে যে খালটা- এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। তারপরে আবার এই খাল চলতে চলতে এখন বন্ধ হয়ে গেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে দেশের ৬০টি জেলায় খাল খনন শুরু হয়েছে গেছে। আজকে বাঁশিয়া খাল পুনঃখননের উদ্বোধন করা হলো। আগামী বছর আমরা চেষ্টা করবো, বাঁশিয়া খালের ২৩ কিলোমিটার পুনঃখনন সম্পূর্ণ করতে। এতে আরও দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। পাশাপাশি বাঁশিয়া খালের দুই পাশে ৫০ হাজার গাছ রোপন করা হবে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে গেলেন তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।

/এফআর/