


টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি ব্রিজ নদীতে ভেসে গেছে।

ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিনটি নদীর পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শেরপুরে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ র্যালিতে ৩ শতাধিক ভক্ত অংশ নেন।

শেরপুরে এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতা এনামুল হককে আটক করেছে পুলিশ।

অবিলম্বে এই নির্বাচন বাতিল এবং গণভোটের প্রকৃত রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মাহমুদুর রহমান। তিনি ৪৭ কেন্দ্রে ৫৩ হাজার ৮৪ ভোট পেয়েছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করা হয়েছে।

শেরপুর শহরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক ভবনে ডিজেল মজুত রাখার অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, অবশ্যই আমি আদালতে যাবো। আমি ইসির কাছে ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি।

শেরপুরে বিএনপির এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট গ্রামের কান্দাপাড়া-নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আবদুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের আমীর হোসেনের সঙ্গে নির্বাচনী ফলাফল নিয়ে তিনি একটি বাজি ধরেছিলেন। এই বাজি ধরা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

তিনি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের বাসিন্দা এবং মৃত শামছুল হকের ছেলে।

নিহত ওই নেতার নাম মাওলানা রেজাউল করিম। তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন।

শেরপুর- ১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নির্বাচনী জনসভায় বলেছেন, আমি শাসক নই। সেবক হিসেবে এমপি হতে চাই। আপনাদের সেবা করতে চাই।

দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া ও ঝাউয়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির অপরাধে আবু সালেহ নামের এক সার ডিলারকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান চালানো হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।