সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি: ভূমি কর্মকর্তা

শেরপুর সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নিয়ে তা ব্যাগে রাখছেন সেলিনা পারভীন। ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী বলেন, ২০ শতাংশ জমির নামজারি করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন ৮ হাজার টাকা দাবি করেন। সরকারি ফি ১ হাজার ৭০ টাকা হলেও অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, উপরে দিতে হয় এবং তারও খরচ আছে।
অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।