শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান মারা গেছেন

শেরপুর সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।
তিনি জানান, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হলে রাত দেড়টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলায় শোকের ছায়া নেমে আসে। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।