শেরপুরে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ

শেরপুরে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
শেরপুর সংবাদদাতা

শেরপুরে বিএনপির এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট গ্রামের কান্দাপাড়া-নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল মিয়া শেরপুর-১ (সদর) আসনে হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন।
আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আমি বিএনপি করি, ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলাম, এ কারণেই আমার ওপর জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে। জামায়াত সমর্থক কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইসহ ১২ থেকে ১৩ জন মিলে আমার ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।