
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে গেছেন।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার দুই পরিবারের ৬ সদস্যকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ৭ জনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা।

মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

গুলি ও বোমার শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। তারা মুকুল হোসেন উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা।

মেহেরপুরের গাংনী উপজেলায় জ্বালানি তেলের জন্য ট্রাক্টরের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতিদিনই সকাল থেকে ট্রাক্টরচালকরা তেলের অপেক্ষায় ফিলিং স্টেশনে অপেক্ষা করেন।

মেহেরপুরের গাংনী উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাকা খুলে সাবেদুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ৬ শ্রমিক আহত হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালায় পুলিশ।

বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম গ্রুপ ও উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

তেঁতুলবাড়িয়া বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বলেন, জীবিকার তাগিদে প্রায় ৫ বছর আগে ভোমরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতের হুগলী ও সাতরাগাছিসহ বিভিন্নস্থানে গিয়ে কাজ করতেন।