মেহেরপুরের দুই আসনে জামায়াত প্রার্থীরা বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি ভোটকেন্দ্রের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজ উদ্দীন আহমেদ খান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুণ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট। ১৮ হাজার ৬০৫ ভোট বেশি পেয়েছেন তাজ উদ্দীন।
মেহেরপুর-২ গাংনী আসনে মোট ৯০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ১৬৮ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। এ আসনে ৮ হাজার ৪৭৯ ভোট বেশি পেয়েছেন নাজমুল হুদা।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এসব ফলাফল কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা শিগগিরই করা হবে।
মেহেরপুর জেলায় মোট ভোটার ৫ লাখ ৮৭ হাজার। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, মেহেরপুর-১ আসন ও গাংনী-২ আসনে ৭০ শতাংশ ভোট পড়েছে।