মেহেরপুর-লালমনিরহাট সীমান্তে ৭ জনকে পুশ ইন চেষ্টা

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তেও ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় সীমান্তের শূন্যরেখার কাছে ভারতের অভ্যন্তরে ৪ ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই চার ব্যক্তি কাঁটাতারের এপারে শূন্যরেখায় অবস্থান করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তে অবস্থানরত ওই ৪ জনের মধ্যে এক পুরুষ ও ৩ নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুশ ইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি সতর্ক অবস্থানে রয়েছেন।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল জানান, আজ ভোরে ভারতের নাটনা ক্যাম্পের বিএসএফের সদস্যরা ওই ৪ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী বিজিবিকে খবর দেয় এবং নিজেরাও সীমান্তে জড়ো হতে শুরু করেন। বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেওয়ায় অনুপ্রবেশের চেষ্টা থেমে যায়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘আমরা কোনো পুশ ইন হতে দেবো না। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি।’
পাটগ্রামের কালীরহাট সীমান্তে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়। শুক্রবার সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সহকারী পরিচালক আবদুর রাজ্জাক মণ্ডল বলেন, ‘সীমান্তে বিএসএফ কয়েকজনকে পুশ ইনের চেষ্টা করলে আমরা প্রতিহত করেছি।’