এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি সবজি-ভর্তি পরিত্যক্ত ব্যাগ থেকে ওই বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থল থেকে কাছাকাছি স্থানে একটি ব্যাগ দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। এসময় ব্যাগের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি নিরাপদে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।’

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার ২ আসামি রিমান্ডে