মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সংবাদদাতা
মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানো হবে।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

দাম বৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, ‘সরকার প্রথমে প্রায় ছয় মাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো বিকল্প না থাকায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। দেশে জ্বালানি তেল উৎপাদন হয় না। যে অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানি করা হয়, সেখানে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর প্রভাব সারা বিশ্বের জ্বালানি বাজারে পড়েছে। এর ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বীমা প্রিমিয়ামসহ আমদানি ব্যয়ও বেড়েছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে খুব দ্রুত দেশের বাজারেও দাম সমন্বয়ের চেষ্টা করা হবে ’

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, জেলার বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও বিদ্যমান সমস্যার কথা তুলে ধরেন। এ সময় মেহেরপুরের স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

/এসআর/