শিরোনাম

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সহড়াতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানায়, বৃহস্পতিবার ভোরে নারীসহ ১০ জনের একটি দল সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সহড়াতলা গ্রামে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা তাদের পথ রোধ করেন। বাধার মুখে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যান। বর্তমানে ভারতীয় ভূখণ্ডের ফসলি মাঠে অবস্থান করছেন।

সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আইয়ুব হোসেন বলেন, বিএসএফ নারীসহ ১০ জনকে বাংলাদেশের সীমানার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পাওয়ায় তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।

/এসআর/