মেহেরপুর সীমান্তে থাকা ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার দুই পরিবারের ৬ সদস্যকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত ৩টার পর বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জনকে প্রতিরোধ করে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
দুই পরিবারের ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু ছিল। সীমান্ত মাঠে পাটখেতের পাশে তারা শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে। বিজিবি ও গ্রামবাসী তাদের জন্য শুকনো খাবার ও পানি সরবরাহ করে। কিন্তু ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া পেরিয়ে তাদের কোনো খোঁজ নেয়নি। এ নিয়ে বিজিবি-বিএসএফ পতাক বৈঠক হলেও সমাধান হয়নি। নিরুপায় হয়ে তারা মাঠের মধ্যেই রাতযাপন করে।
জানা গেছে, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবির সঙ্গে পাহারা দেন গ্রামের মানুষ। এরপরে রাত ৩টার দিকে ৬ জনকে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বলেন, রাত ৩টার পর বিএসএফ ওই ৬ জনকে তাদের সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে গেছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।