


কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন ইমরান হোসেন নামে এক সাপুড়ে। শুক্রবার (১৭ জুরাই) রাত ১০টার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিযোগে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী নান্দিয়ার বিলের ইজারা প্রক্রিয়া এখনো শেষ হয়নি। কোনো দরপত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাউকে বিলটির দায়িত্বও দেওয়া হয়নি। কিন্তু এরই মধ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বিলটিতে কয়েকশ মণ মাছ অবমুক্ত করেছেন এবং নিজেদের মধ্যে অংশীদারত্বও ভাগ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সরকারি হিসাবে কুষ্টিয়ার গড়াই নদী খনন প্রকল্পে বিপুল পরিমাণ বালু সংরক্ষণের তথ্য থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব মিলছে না।

দেশ-বিদেশে কর্মরত কুষ্টিয়ার দৌলতপুরে স্থায়ী ঠিকানা এমন সাংবাদিকদের সংগঠন 'দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া'র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দিয়ে বিএসএফ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের দিকে অবস্থান করছেন। তাদের মধ্যে ৪ শিশু, ৪ পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

শ্যালকের ওপর হামলা ও নিজের স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

কুষ্টিয়ার মিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কয়েকজন সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ হারালেন দুই বন্ধু। বুধবার (২০মে) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে এসে হাসপাতালে ঠাঁই হয়েছে বগুড়ার এক যুবকের। প্রেমিকাকে না পেয়ে তার বাড়ির পাশে একটি বাগানে বিষপান করেন ওই তরুণ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া এক মাদক কারবারিকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে তর্কে জড়ানো ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে তাকে অবরুদ্ধ করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

ভুক্তভোগী ওই ১৭ জন উপজেলার আল্লারদর্গা শিল্প এলাকার নাসির উদ্দিন বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে বাইরে অপেক্ষারত অভিভাবকদের বিষয়টি জানালে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।

স্বেচ্ছাসেবকদল নেতা রবিউৃল নিজ বাড়ির সামনে অবস্থানকালে হঠাৎ হামলা করে সশস্ত্র দলটি। এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে।

কুষ্টিয়া থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকরা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার দিবাগত ১০টার দিকে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় এ হত্যা মামলা করেন।