কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ায় জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের হয়েছে। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। এতে তিনিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক সবার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার ‘কটূক্তি’ মূলক বক্তব্যের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন দলের নেতাকর্মীরা। এ সময় গাড়িযোগে নিজ বাড়িতে ফিরছিলেন এমপি আমির হামজা। তার গাড়ি কুষ্টিয়ার ছয়রাস্তা মোড় এলাকায় দিয়ে অতিক্রম করার সময় আমির হামজার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে তার অনুসারীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা আমির হামজা মাথায় আঘাত পান বলে জানিয়েছে পুলিশ।
এমপি আমির হামজা বলেন, ‘আমি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলাম। রাস্তায় গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।’
হামলায় তিনিসহ জামায়াতের অন্তত সাতজন কর্মী আহত হন বলে জানান আমির হামজা।
তবে গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ দাবি করেন, তাদের নেতা নূর এবং রাশেদ খানকে নিয়ে এমপি আমির হামজার কটূক্তির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। তবে জামায়াতের নেতাকর্মীরা তাদের সমাবেশে অতর্কিত হামলা চালায় এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এতে তিনিসহ গণঅধিকার পরিষদের তিনজন আহত হন।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া সদর আসনে পাঁচ বছরের জন্য আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা