বাসার সামনে কলবেল বাজাচ্ছিল স্কুলছাত্রী, পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত

সিটিজেন জার্নাল ডেস্ক

কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে থাকা দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কিশোরকে শনাক্ত করেছে পুলিশ। তাকে ধরতে অভিযান চলছে।
সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষে বাসায় ফেরে ওই ছাত্রী। পরে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করতে থাকে। ছুরির আঘাত ঠেকাতে হাত দিয়ে চেষ্টা করে মেয়েটি। এ সময় চিৎকার করতে করতে একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে সে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ছুরিটি ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই কিশোর। পরে ছাত্রীর মা নিচে নেমে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ওই ভবনের সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি জানান, ঘটনার সময় তার বোন বারান্দায় ছিলেন। ছুরিকাঘাতের ঘটনা দেখে তিনি চিৎকার করলে শাহাদাত দৌড়ে বাইরে যান। তখন এক কিশোরকে মেয়েটিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে দেখেন। কখনো চুল ধরে আঘাত করছিল সে। প্রায় ৩০ সেকেন্ড ধরে হামলা চালিয়ে ছুরি ফেলে পালিয়ে যায় কিশোরটি।
আহত স্কুলছাত্রীর বয়স ১৫ বছর। তার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরের থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় থাকেন তিনি। মেয়েটি কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।
আহত ছাত্রীর বাবা জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। মেয়ের মায়ের ফোন পেয়ে দ্রুত হাসপাতালে যান। কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। এর আগে মেয়ে তাকে কোনো সমস্যার কথা জানায়নি। কেউ তাকে উত্ত্যক্ত করত কি না, সেটিও তার জানা নেই।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে থানায় নেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ধারালো ছুরির আঘাতে মেয়েটির হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-CznNewsLab-d7eff9.jpg)