কুষ্টিয়া সদর আসনে পাঁচ বছরের জন্য আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছরের জন্য নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা। সম্প্রতি নিজ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রক্রিয়ার প্রসঙ্গে আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’
উন্নয়ন কাজের কৃতিত্ব নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’
এদিকে, এমপি আমির হামজার এমন বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব ও কৃতিত্ব নিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে এমপি আমির হামজার বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে। মূলত সেই রেষারেষির প্রেক্ষিতেই তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন।
সবশেষ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আমির হামজা। এমপি হওয়ার পর নানা ইস্যুতে মন্তব্যের জেরে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন তিনি।

কুষ্টিয়ায় ওপরওয়ালা এখন আমি: আমির হামজা