শিরোনাম

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবন

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যেকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এসময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

নিহতের স্ত্রী বলেন, রাতে আমি তাকে শুধু বলেছিলাম এখন তোমার আসার সময় হলো। তখনি সে আবার বাড়ি থেকে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পাই ঘরের ডাবের সাথে সুমনের লাশ ঝুলছে।

সুমন হোসেনের প্রতিবেশী আব্দুল জলিল বলেন, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুমনের বাড়ি থেকে চিৎকার শুনে ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ নিচে নামানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পারিবারিক মনোমালিন্যের বিষয়টি জানতে পেরেছি। সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

/এসবি/