জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

সিজেডএন ডেস্ক

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে তাকে জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দিতেও দেখা ও শোনা যায়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করার কথা জানিয়েছেন। পাশাপাশি অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এমন ঘটনা ঘটতে পারে, এমন তথ্য তারা আগেই পেয়েছিলেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে জানান তিনি।