এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৩ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

কুষ্টিয়া সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন– বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো ঘুরে দেখার পাশাপাশি অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ ও ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন তারা।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত ১২টার পর নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তোলেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা