সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

দৌলতপুর  (কুষ্টিয়া) সংবাদদাতা
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি
চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’। রবিবার (১১ অক্টোব) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হলে বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই নারীসহ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করেন।

তবে টহল দলের সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্থানীয়দের সহযোগিতায় বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

/এফআর/