কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন পাটওয়ারী

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটানা ঘটেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপির সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।

বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।

হাসনাত আরও লেখেন, ন্যায় অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর রবিবার সন্ধ্যার দিকে লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে ফেরার সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। একই সময় তাদের গাড়িবহরেও ভাঙচুর হয়।

/টিই/