শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, স্কুলশিক্ষক আটক

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষকের নাম গোলাম কিবরিয়া লালন। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। গোলাম কিবরিয়া প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে।
অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এসময় শিক্ষক গোলাম কিবরিয়া প্রধানমন্ত্রীর উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বিষয়টি বাইরে আলোচনা করে।
এর জেরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়াকে আটক করা হয়।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল বলেন, গতকাল রাতে আমি বিষয়টি জেনেছি। আজ সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক দাবি করেন, প্রধানমন্ত্রী দীর্ঘ প্রবাসজীবনে থাকার কারণে বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে-এমন মন্তব্যই তিনি করেছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর