নেতাকর্মী নিয়ে ইউএনওকে সংবর্ধনা জামায়াত এমপির

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে তার কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে করণ করে নিয়েছেন জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরুকে ফুল দিয়ে বরণ করে নেন এমপি আব্দুল গফুর।
‘আমবাড়িয়া ইউনিয়ন এনসিপি’ নামে একটি ফেসবুক পেজে এ সংবর্ধনার ছবি প্রকাশ করে দাবি করা হয়, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী, একজন সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সেখানে একজন এমপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউএনওকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মন্তব্য করা হয়।
অন্যদিকে, এ উদ্যোগের পক্ষে মত দিয়েছেন অনেকে। তাদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটি রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবেই দেখা যেতে পারে।
স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
এ বিষয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘রবিবার আমি মিরপুরে যোগদান করেছি। সোমবার জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা আমার সঙ্গে দেখা করেন। মঙ্গলবার সকালে সংসদ সদস্য আমাকে শুভেচ্ছা জানান এবং উপহার দেন। একসঙ্গে কাজ করার জায়গা থেকেই তিনি এ সৌজন্য দেখিয়েছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আমাদের আলোচনা হয়েছে।’
সংসদ সদস্য আব্দুল গফুরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নিজের ফেসবুক পেজে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি প্রকাশ করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।