যশোরে অভিযানে গ্রেনেড, অস্ত্র ও গুলি উদ্ধার

যশোর সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামে অভিযান চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান বলেন, দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। রাত ৮টা পর্যন্ত অভিযানে গ্রেনেড, অস্ত্র উদ্ধারের পাশাপাশি চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)। অভিযানের আগেই তিনি পালিয়ে গেছেন।