শিরোনাম

বিপজ্জনক অবস্থায় পড়ে আছে সেই মর্টারশেল

জামালপুর সংবাদদাতা
বিপজ্জনক অবস্থায় পড়ে আছে সেই মর্টারশেল
উদ্ধার করা মর্টারশেল। ছবি: সিটিজেন জার্নাল

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুর থেকে উদ্ধার করা মর্টারশেলটি এখনও নিষ্ক্রিয় করা হয়নি। পুলিশ পাহারায় ২৪ ঘণ্টা পেরোলেও ঘটনাস্থলে পৌঁছেনি বিশেষজ্ঞ টিম। এতে ওই এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, গতকাল বুধবার উপজেলার সীমান্তবর্তী কামালপুর এলাকায় কুসুমা বেগম নামে এক মহিলা বাড়ির পাশের পুকুর পাড়ে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায়। এসময় তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে যান। ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। পরে মর্টারশেলটি পাহারায় নেয় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, মর্টারশেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ব্যবহার করা হয়েছিল। কোনো কারণে সেটি অবিস্ফোরিত রয়ে গেছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, বর্তমানে ঘটনাস্থলেই মর্টারশেলটি পুলিশ হেফাজতে রয়েছে। বিশেষজ্ঞ টিমকে জানানো হয়েছে। টিম ঘটনাস্থলে পৌঁছার পর সেটি নিষ্ক্রিয় করা হবে।

/এফআর/