বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রধান বিচারপতির দপ্তর সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের পুনর্গঠিত নতুন বেঞ্চ এবং দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বিচারপতি আব্দুল মান্নানের নাম বাদ দেওয়া হয়েছে। এতে তিনি আপাতত কোনো বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
বিচারপতি মো. আব্দুল মান্নান ১৩তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) মাধ্যমে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ৯ অক্টোবর তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। উচ্চ আদালতে যোগ দেওয়ার আগে তিনি পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রধান বিচারপতির দপ্তর সংশ্লিষ্টরা জানান, গত ৩ এপ্রিল কুমিল্লায় একটি অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, কুমিল্লার এপেক্স ক্লাবের একটি নির্বাচন বন্ধ করতে গিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা করেন বিচারপতি আব্দুল মান্নান। এতে তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।