ইরানে জরুরি সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ইরানে জরুরি সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
সিটিজেন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। এসব সামগ্রী ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে ইরানে পাঠানোর জন্য আজ ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। রেড ক্রিসেন্টের মাধ্যমে এ সহায়তা পাঠানো হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এ সহায়তা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। তিনি মধ্যপ্রাচ্যে চলমান ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সহায়তা গ্রহণকালে রাষ্ট্রদূত জলিল রাহিমি বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।