শিরোনাম

খননের সময় মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম সংবাদদাতা
খননের সময় মাটি ধসে ২ শ্রমিক নিহত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননের সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মাটি চাপা পড়ে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাকিব ও তুষার। নিহতদের তাদের বাড়ি দিনাজপুর জেলায়। এছাড়া আহত দুইজন হলেন- সাগর ও এরশাদ।তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, রাতে চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে হঠাৎ মাটি চাপা পড়ে চার শ্রমিক। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও তুষারকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিককে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

/এফআর/