হাতকড়া নিয়ে বোনের জানাজায় আ.লীগ নেতা

হাতকড়া নিয়ে বোনের জানাজায় আ.লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া অবস্থায় বোনের জানাজায় অংশ নিয়েছেন আসাদুজ্জামান চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে ৬ ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে নাসিরনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলপুর গ্রামের বাড়িতে যান আসাদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান তার বড় বোন আফিয়া চৌধুরী।
আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।
পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ আগস্ট নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর মোড় বাজার থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আসাদুজ্জামান চৌধুরীর ভাতিজা আশিকুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, দুপুর ২টার দিকে তাকে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের একটি দল তাকে বাড়িতে নিয়ে আসেন। জানাজায় অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।