শিরোনাম

সৌদি আরব পৌঁছেছেন ২৭ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব পৌঁছেছেন ২৭ হাজার হজযাত্রী
হজযাত্রী। ছবি: সংগৃহীত

হজযাত্রার প্রথম পাঁচ দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন।

তিনি বলেন, আজ হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

লোকমান হোসেন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি হজযাত্রীরা নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে পৌঁছাবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। যা ১ জুলাই পর্যন্ত চলবে।

/এসবি/