স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টা, স্বামী আটক

জামালপুর সংবাদদাতা

জামালপুরের মাদকাসক্ত এক ব্যক্তি তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর মরদেহ পুড়িয়ে ফেলার জন্য তিনি আগুন ধরিয়ে দেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম তাইফুর রহমান। তিনি সুপ্রিম কের্টের একজন আইনজীবী।
নিহত তাহমিনা আক্তার তানিয়ার বাবার বাড়ি জামালপুর শহরের পূর্ব মুকুন্দপাড়ায়। তার বাবার নাম আবু তাহের। স্বামী তাইফুর রহমান দড়িপাড়া মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত তাহমিনার মরদেহ উদ্ধার করে। এ সময় তাইফুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহতের মামা মনোয়ার হোসেন কর্নেল বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেছিল আমার ভাগ্নি তানিয়া। হঠাৎ মধ্যরাতে শুনি তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।