‘সরকারকে নাজেহাল করতে বিরোধীদল চক্রান্ত চালাচ্ছে’
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২১: ১৬

সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা। ছবি: ভিডিও থেকে নেওয়া
সরকারকে নাজেহাল করতে বিরোধীদল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে এ অভিযোগ করেন তিনি।
আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেন, গতকাল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর কারা হামলা করেছে? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু লিখেছে, গুপ্ত। সেই জন্যই তারা গুপ্ত শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে। আজ আমাদের বিরোধীদলের ভাইয়েরা ক্ষেপে উঠেছেন, তারা এই সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। আমরা নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজ কন্ঠ চেপে ধরতে চায় ফ্যাসিস্টের মতো।
তিনি বলেন, আমি বিরোধীদলকে বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না। তারা বসে না থেকে প্রতিবাদ করবে। আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না।
এই সংসদ সদস্য বলেন, শান্তি, উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের বিরোধীদলের ভাইয়েরা সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে , তা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না।
বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা একাত্তরের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালে জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারেনি বলেই আজ সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে।

/এসবি/