সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ

সাভার সংবাদদাতা

ঢাকার সাভার উপজেলায় ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার পাকিজা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই নিয়ামত উল্লাহ।
গোপনীয়তা রক্ষায় আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, ভোরে মহাসড়কে তল্লাশিকালে একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাকে ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। তবে তারা বৈধ কাগজ দেখাতে পারেননি। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে তিনজনকে আটক করা হয়।
এসআই নিয়ামত উল্লাহ বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বৈধ কোনো কাগজপত্র যদি তারা না আনতে পারে তাহলে ধরে নেওয়া হবে চালগুলো চোরাই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার তেজগাঁও খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে এসব চাল ট্রাকে ভরে ফরিদপুরের ভাঙায় নিয়ে যাওয়া হচ্ছিল।