ইরানের সঙ্গে আলোচনা শুক্রবার: ট্রাম্প
সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনা শুক্রবার: ট্রাম্প
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২২: ২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা আগামী শুক্রবার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘এটা সম্ভব!’
এর আগে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানো হয়। ট্রাম্প জানান, মূলত ইরানকে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ উপস্থাপনের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলমান উত্তেজনার মধ্যে এই সম্ভাব্য আলোচনা নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি

/এমআর/